• স্বাক্ষরহীন নোটিসে উচ্ছেদের নির্দেশ, বিতর্কে কাঁচরাপাড়ার রেল কোয়ার্টার্স
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে হকারদের উচ্ছেদের নোটিস দিয়েছিল রেল কর্তৃপক্ষ। হাইকোর্ট সেই নোটিসের উপর  স্থগিতাদেশ দেয়। এবার কাঁচরাপাড়ায় বাবু ব্লকের ৫৫টি কোয়ার্টার্সের আবাসিককে উচ্ছেদের নোটিস দিল রেল। তাতে ১৫ দিনের মধ্যে আবাসিকদের উঠে যেতে বলা হয়েছে। নোটিস দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এর আগে নিউ কলোনি এলাকায় রেল কোয়ার্টার্সের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। সেটা উচ্ছেদের প্রথম ধাপ বলে মনে করছেন এলাকাবাসীরা। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন আবাসিকরা।

    কল্যাণী এক্সপ্রেসের কাঁপা মোড় থেকে কাঁচরাপাড়া শহরের দিকে যেতে ডানদিকেই বাবু ব্লক এবং বাঁদিকে নিউ কলোনি। নোটিস পাওয়া বাবু ব্লকের বাসিন্দাদের মধ্যে অনেকের পূর্বপুরুষ রেলে চাকরি করতেন। অনেকে আবার তৃণমূল আমলের তৃণমূল নেতাদের ধরে ওই কোয়ার্টার্সে বসবাস করছেন। রেল সমীক্ষা চালিয়ে সেই সব আবাসিকদের দখলদার বা বেআইনি বলে চিহ্নিত করেছে। সেই বেআইনি দখলদারদের উচ্ছেদ করতেই জন্য নোটিস দিয়েছে তারা।  

    এদিকে, রেলের এই নোটিসের বিরুদ্ধে মিছিল করেছেন সিপিএমের নেতা, কর্মীরা। সিপিএম নেতা দেবাশিস রক্ষিত বলেন, রেল রীতিমতো স্বৈরাচারী ভূমিকা পালন করছে। কখনো হকারদের উচ্ছেদে নোটিশ দিচ্ছে, কখনো কোয়াটার্সে আবাসিকদের উচ্ছেদের নোটিশ দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই নোটিসে কোনো স্বাক্ষর নেই। আমরা এমন নোটিসের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা রেলকে উচ্ছেদ করতে দেব না, গরিব মানুষের উপর বুলডোজার চালাতে দেব না। সর্বশক্তি দিয়ে বুলডোজারের সামনে দাঁড়াব।
  • Link to this news (বর্তমান)