• আজ হাইকোর্টে বাগবাজার সর্বজনীনের ভবিষ্যৎ নির্ধারণ
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগবাজার সর্বজনীনের চলতি বছরের পুজো কমিটি তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে দোলাচল চলছে। দু’পক্ষই দাবি করছে পুজো হবে। তারাই সেই পুজোর আয়োজন করবে। কিন্তু, পুজো কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক সহ চারটি পদে নির্বাচন ‘টাই’ হয়ে যায়। তারপর সিটি সিভিল কোর্টে মামলা হয়। সিটি সিভিল কোর্টে রায়ের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টে যায় অন্যপক্ষ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় শুনানি। পুজো কমিটির কোষাধ্যক্ষ পদে জয়ী পার্থ রায় বলেন, ১৯১৯ সাল থেকে এই পুজো হচ্ছে। এবছর আমরা ১০৮তম বর্ষে পা দিতে চলেছি। পুজো কমিটির নির্বাচনে কয়েকটি পদের ভোটে জটিলতা তৈরি হওয়ায় এই পরিস্থিতি। হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছে। তবে, ইতিমধ্যেই ডেকেরেটর্স প্যান্ডেল তৈরির জায়গাটা দেখে গিয়েছে। দু’পক্ষই পুজো করার বিষয়ে বদ্ধপরিকর। আমরা নানারকমের প্রস্তাব হাইকোর্টকে জানিয়েছি। প্রয়োজনে যে সব পদের নির্বাচন নিয়ে জটিলতা, তাতে বিবদমান দু’পক্ষকেই কমিটিতে রাখা হোক। হাইকোর্ট বিশেষ অফিসার নিযুক্ত করে দিক। তাঁর পরিচালনাতেই পুজো হবে। তবে, শেষ পর্যন্ত হাইকোর্ট কী নির্দেশ দেয়, তার উপর নির্ভর করছে বাগবাজারের পুজোর ভবিষ্যৎ!
  • Link to this news (বর্তমান)