• মালদার ভূতনির জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর! আরও ৫ কোটি টাকা আর্থিক বরাদ্দ শুভেন্দুর
    News18 বাংলা | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা: মালদার ভূতনির জন্য আরও ৫ কোটি টাকা আর্থিক বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত ভুতনির সাধারণ মানুষের কথা মাথায় রেখে ত্রাণ তহবিলে এই আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর। গতকাল ৪ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালদার ভূতনির পরিস্থিতি পরিদর্শন করে।

    মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরোজমিনে মালদার ভূতনির পরিস্তিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গতকাল বুধবারই রিপোর্ট দিয়েছেন চার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিক। ‘ভূতনির পরিস্থিতি উদ্বেগ জনক ‘ এই মর্মে ইতিমধ্যেই এই রিপোর্ট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

    আশা করা হচ্ছে আগামিকাল শুক্রবার থেকে জল কমতে পারে ভূতনিতে। তেমনটাই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা ব্যাপী নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইমতো সেচ দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতর গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। চলছে দফায় দফায় বৈঠক। নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

    বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব, ডিজি, সিভিল ডিফেন্স, আইডি নর্থ বেঙ্গল এবং মালদার জেলাশাসককে ভূতনি পরিদর্শনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোথায় কতটা জল জমে রয়েছে, জমা জল দ্রুত কীভাবে বের করা সম্ভব, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়। জল নিষ্কাশনের ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে এবং কী পদক্ষেপ নিলে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা যাবে, তারও বিস্তারিত রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী। সেইমতো দায়িত্বপ্রাক্ত আধিকারিকরা সেখানে ঘুরে এসে বিস্তারিত রিপোর্ট দেন। এরপরেই বড় সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

    গতকাল সরেজমিনে দেখে ভূতনির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের প্রতিনিধি দল। জানায়, রতুয়া তুলনায় ভালো। অনেক বছর এমন বন্যা হয়নি এখানে। অন্যদিকে ভূতনির জল বের হতে সময় লাগবে বলেই মন্তব্য করেন বিপর্যয় মোকাবিলায় দফতরের মুখ্য সচিব।

    এদিন মালদহে আকাশ পথে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক সারেন রাজ্যের পাঠানো উচ্চপদস্থ দলের কর্তারা। পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন দফতরকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়। উদ্ধার কাজে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশাসনিক তরফে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। যাতে জল বেরোনোর পরে কোনরকম রোগ না ছাড়ায়।
  • Link to this news (News18 বাংলা)