• ঝা চকচকে ঘর-বিছানা, নতুন বাড়িতে ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গেয়ে ফের ভাইরাল রানু!
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • রানু মণ্ডলের (Ranu Mondal) সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। একটা সময়ে স্টেশনে বসে ভিক্ষে করতেন। লতা মঙ্গেশকরের গানের দৌলতে সেখান থেকে পৌঁছে গিয়েছিলেন মুম্বই। হিমেশ রেশমিয়ার ছবিতে গান করার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও তারপর ফিরে আসতে হয়েছিল নদিয়ার ভগ্নপ্রায় বাড়িতে। তারপর পেরিয়েছে দীর্ঘদিন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রানু মণ্ডলের নতুন ঠিকানার ভিডিও। সুন্দর রং করা ঘর। রয়েছে টিভি। দেওয়াল জুড়ে রয়েছে রানুর নানা মুহূর্তের ছবি। এই বাড়িই এখন চর্চায়।

    ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রানু মণ্ডলের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বরাবরের মতোই নাইটি পরে রানু। এলোমেলো চুল। তবে নজর কেড়েছে ঝা চকচকে ঘরটি। ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্য রং করা একটি ঘর। রয়েছে একটি বিছানা। পাশে রাখা টেবিলের উপর রয়েছে একটি টিভি। ভিডিওতেই স্পষ্ট রানু ভীষণ খুশি। ভিডিওতে বলা তথ্য অনুযায়ী, ওই ঘরটি নাকি রানু মণ্ডলের নতুন ঠিকানা। যা সকলের টাকায় করা হয়েছে। অর্থাৎ সকলের সাহায্যের টাকায় সম্ভবত বাড়িটি করা। সেখানে চেনা ভঙ্গিতে ‘দিদি তেরা দেভর দিওয়ানা’ গানটিও করতে দেখা যায় রানুকে। যা ভাইরাল।

    বাড়িটি নতুন, নাকি রানু মণ্ডলের পুরনো বাড়িটিকেই নতুন করে সাজিয়ে তোলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, লতা মঙ্গেশকরের গান গেয়ে সকলের নজরে এলেও ঝড়ের গতিতে যেমন উত্থান হয়েছিল, তেমনই দ্রুত হারিয়েও গিয়েছিলেন রানু। একটা সময় স্রেফ ভাইরাল হতে অনেক ক্রিয়েটরই তাঁর কাছে গিয়েছেন। কিন্তু কাজ মিটতেই আর কেউ তাঁর খোঁজও নেননি। ফলে চরম অভাবেই কাটছিল দিন। তবে এই ভিডিও দেখে অনুমান, খানিকটা হলেও সুখের মুখ দেখলেন রানু।
  • Link to this news (প্রতিদিন)