• শ্রীরামপুরে মমতার মিটিংয়ে ‘হ্যাঁ’ হাই কোর্টের, চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৬
  • হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে আইনি জটিলতা গড়াল হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের এজলাসে। বৃহস্পতিবার সকালেই শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার কয়েক ঘণ্টার মধ্যেই একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। যে মাঠটি কালীঘাট তৃণমূলের সভার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা চেয়েছে তারা। রাজ্যের আর্জি, বিচারপতি ভট্টাচার্যের নির্দেশের একটি অংশ পরিবর্তন করা হোক। বিকেলেই মামলাটি শুনবে ডিভিশন বেঞ্চ।

    শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। তবে মিটিংয়ে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রেও মেনে চলতে হবে একগুচ্ছ শর্ত। জানায় আদালত। সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে মমতার দলকেই। নির্দিষ্ট সময়সীমা, জামায়েতে লোকসংখ্যা সহ একাধিক শর্ত বেঁধে কল্যাণ গড়ে মমতাকে মিটিংয়ের অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করে তৃণমূলের কালীঘাট শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে মিছিল করে তারপর সভার করার কথা ছিল। পুলিশের কাছে এ নিয়ে আবেদন জানিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমজার। কিন্তু পুলিশি অনুমতিকে ঘিরে জটিলতার জল গড়ায় কলকাতা হাই কোর্টে।

    বৃহস্পতিবার সেই মামলায় শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত। তবে একই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। মিটিংয়ে সায় দিলেও, মিছিলে হাঁটতে পারবে না কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে দুপুর ১ টা থেকে ৩টের পর্যন্ত কর্মসূচি সম্পন্ন করতে হবে। তৃণমূলের সভায় ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না বলে জানিয়েছেন বিচারপতি।

    বিচারপতি ভট্টাচার্য আরও জানিয়েছেন, সভায় এমন কোনও বক্তব্য রাখা যাবে না, যাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয়, সে দিকে লক্ষ্য রেখে সভা করতে হবে। অপ্রীতিকর যে কোনও ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন তিনি। কালীঘাট তৃণমূলের তরফে কতজন ভলান্টিয়ার থাকবেন, সেই নামের তালিকা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে জমা দিতে হবে। রাজ্যে পালাবদলের পর একুশে জুলাই হোক বা তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা গিয়েছে মঞ্চে। তবে শুক্রবার প্রথম শহরের বাইরে জেলায় প্রথম রাজনৈতিক কর্মসূচি করবেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)