দুর্গাপুজোর পরিবর্তে ‘শারদোৎসব’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্যত নির্দেশের সুরে এ-ও বললেন, এ বার পুজো মণ্ডপ চত্বরের কোনও স্টলে যদি দুর্গাপুজোর বদলে শারদোৎসব লেখা হয়, সেই স্টল যেন রাখতে দেওয়া না হয়। বৃহস্পতিবার বিধানসভায় বামপন্থীদের আক্রমণ করতে গিয়েই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর অভিযোগ, বামপন্থীরা সনাতন ধর্মকে কেবল একটি ‘সাংস্কৃতিক’ বিষয় বলে মনে করে। সেই কারণেই তারা ‘দুর্গাপুজো’ শব্দটি মুখে না এনে ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিস্টরা শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো লেখে, একটা স্টলও করতে দেবে না।’
এ নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে সিপিএম। বামপন্থীদের এই মানসিকতাকে আক্রমণ করে দলের নেতা ময়ূখ বিশ্বাস বলেন, ‘বাংলা-বাঙালির ঐতিহ্য সম্পর্কে যারা বিন্দুমাত্র অবগত নয়, তাদের থেকে আর কী আশা করা যায়! যারা এ সব কথা বলছে, তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শারদোরৎ বইটি এক বার পড়ে নিতে বলব।’
দুর্গাপুজোর মণ্ডপ চত্বরে সাহিত্যের স্টল দেওয়া বিভিন্ন কমিউনিস্ট পার্টির বহু দিনের রেওয়াজ। গত কয়েক বছর ধরেই সিপিএম নেতারা দলকে বার্তা দিচ্ছেন, সামাজিক উৎসবে আরও বেশি করে সামিল হতে হবে মানুষের মনের কাছাকাছি পৌঁছনোর জন্য। এর সঙ্গে ধর্মাচরণের কোনও সম্পর্ক নেই। সিপিএমের একাংশের মত, সেই কারণেই শারদোৎসব শব্দটি ব্যবহার করা হয়। যাতে উৎসবের ব্যঞ্জনা ধরা যায়।