• BRICS সম্মেলনের জন্য দিল্লির আকাশসীমায় বিধিনিষেধ, কী জানাল DGCA?
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • দিল্লিতে সাজো সাজো রব। শনিবার সকাল থেকেই শুরু হচ্ছে ব্রিকস (BRICS)। বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে এই সম্মেলন এ বার হোস্ট করছে ভারত। আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এ ছাড়াও ইরান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা–সহ আরও দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির হচ্ছেন দেশের রাজধানীতে। ইতিমধ্যেই রাশিয়া থেকে পুতিনের জন্য অ্যাডভান্সড বিমান নামতে শুরু করেছে। দিল্লি জুড়ে তাই শক্তপোক্ত সিকিউরিটি।

    এই অবস্থায় শুক্রবার সকাল সাতটা থেকে রবিবার রাত ১১টা পর্যন্ত ফ্লাইট মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হচ্ছে। তবে সাধারণ প্যাসেঞ্জার ফ্লাইট যেমন চলছে তেমনই চলবে। শুধু উত্তর ভারতে দিল্লির আশপাশের রাজ্যে যেখানে যত ফ্লাইং ট্রেনিং স্কুল রয়েছে, সেখান থেকে ৬৪ ঘণ্টা কোনও ছোট বিমান ওঠানামা করতে পারবে না বলে বৃহস্পতিবার রাতে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে।

    দিল্লির আশপাশের আকাশে ছোট বিমান, হেলিকপ্টার মুভমেন্টের উপরে নিষেধাজ্ঞা জারি করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান এবং হিমাচল প্রদেশে যত ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে কোনও ধরনের ফ্লাইট মুভমেন্ট করা যাবে না, নির্দেশ ডিজিসিএ–র।

    মূলত ব্রিকস ঘিরে ভিভিআইপি–দের ফ্লাইট মুভমেন্টের সময়ে নিরাপত্তার খাতিরেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। আজ, শুক্রবার সকাল থেকে রবিবার রাত পর্যন্ত দিল্লির ৩০০ কিলোমিটার ঘিরে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ছোট ট্রেনিং ফ্লাইট ছাড়াও পাইলট–বিহীন রিমোট কন্ট্রোলড ছোট বিমানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। একই সঙ্গে দিল্লির ১০০ কিলোমিটার ব্যসার্ধে হ্যান্ড গ্লাইডার, প্যরাগ্লাইডার, এরো–মডেল এবং সর্বোপরি ড্রোনের উপরে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।

  • Link to this news (এই সময়)