• দুর্গাপুর ব্যারেজ রোডে পাঁচ দিন যান নিয়ন্ত্রণ
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • টানা পাঁচ দিন যানবাহন নিয়ন্ত্রণ করা হবে দুর্গাপুর ব্যারেজ রোডে। দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির জন্য আজ, ১১ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার, পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

    বাঁকুড়া জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপুর ব্যারেজ রোডে এই পাঁচ দিন, রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত, যান চলাচল বন্ধ থাকবে। এক মাত্র জরুরি পরিষেবার গাড়ি (অ্যাম্বুল্যান্স, দমকল) ছাড়া অন্য গাড়ি চলাচলের অনুমতি থাকবে না।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)