তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্ট-সহ তিনজনকে গ্রেপ্তার করল দমদম থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন কাউন্সিলার নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টু। প্রথমে তাঁদের আটক করা হলেও পরে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তিনজনকেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে যাওয়া হচ্ছে মেদিনীপুরে। শালবনি জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিতকে শুক্রবার হাজির করানো হবে মেদিনীপুর আদালতে। সাতসকালেই তাঁকে সঙ্গে নিয়ে ভবানীভবন থেকে মেদিনীপুরের উদ্দেশে রওনা হলেন CID আধিকারিকরা।
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে টালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার কংগ্রেস নেতা। বৃহস্পতিবার রাতেই কংগ্রেসের দক্ষিণ কলকাতার সম্পাদক অতনু দাসকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ।
উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোরে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। বিকেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। আমেরিকার নিষেধাজ্ঞার আবহে দুই রাষ্ট্রনেতার বৈঠক তাৎপূর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।