আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার সূচিতে বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
সেখানে জানানো হয়েছে, এর আগে প্রকাশিত সূচি অনুযায়ী ৫, ৬ এবং ৭ অক্টোবর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিনের বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ওই পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ অক্টোবর।
ভোটারদের পরিচয় নিশ্চিত করতে ভোটার কার্ড ছাড়াও সরকার স্বীকৃত ১২টি বিকল্প নথিপত্র ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি প্রার্থীদের কোনও অপরাধমূলক অতীত থাকলে তা প্রচারপর্ব চলাকালীন খবরের কাগজ ও সংবাদমাধ্যমে অন্তত তিনবার বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে জানাতে দলগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।