• বাল্য বিবাহ রুখতে কঠোর রাজ্য সরকার
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রামমোহনের রাজ্য বাল্য বিবাহ দেশের মধ্যে প্রথম। পরিসংখ্যান সামনে আসতেই রাজ্য সরকার তৎপর হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাল্যবিবাহ বন্ধ করতে হবে। যে রাজ্য দেশকে পথ দেখাতো সেই রাজ্যে নাবালিকা বিয়ে একটা ব্যাধির পর্যায়ে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বা যারা এই বাল্যবিবাহ করাবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

    আর যারা বয়সের আগেই বিবাহ করবে তাদের সম্পূর্ণরূপে সরকারি সব প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হবে। শুধু তাই নয় পড়তে হবে আইনের বেড়াজালেও। 

    ভারতবর্ষে বাল্য বিবাহ নিয়ে আইন আছে।পুরুষদের একুশ বছর ও মহিলাদের ১৮ বছর ন্যূনতম বয়সের সীমা বেধে দেওয়া হয়েছে। তারপরেও অবৈধভাবে অর্থের প্রলোভনে পড়ে বিভিন্ন মন্দির কাজির কাছে চলছে বাল্যবিবাহ। 

    এবার মুখ্যমন্ত্রী ঘোষণার পর মানুষকে সচেতন করছে মন্দির কমিটি। চুঁচুড়ার সরৎসরণীর একটি কালি মন্দিরে টাঙানো হয়েছে ব্যানার।

    তাতে লেখা বয়সের প্রমাণ ছাড়া বিয়ে নয়। যে পুরোহিত বিয়ে দেন তিনিও বলছেন মেয়েদের আঠেরো বছর না হলে কোনওভাবেই বিয়ে করানো হবে না। আধার কার্ড দেখানো বয়সের প্রমাণ দেখানো বাধ্যতামূলক। মন্দির থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)