• প্রবীর মাহাতো খুনের মামলায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুরের লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাতো হত্যাকাণ্ডের মামলায় বড় অগ্রগতি। ছত্রধর মাহাতো-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনআইএ।

    বৃহস্পতিবার কলকাতার নগর ও দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে এদিন চার্জশিট পেশ করা হয়।মামলার সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তদের আদালতে হাজির করা হয়েছিল। 

    ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁদের চার্জশিট তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের মাঝামাঝি লালগড়ে খুন হন সিপিএম নেতা প্রবীর মাহাতো। 

    সেই ঘটনায় ছত্রধর মাহাতো-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্তে ছত্রধর মাহাতোকে গ্রেপ্তারও করা হয়। দীর্ঘদিন মামলাটির তদন্ত চলার পর ২০২০ সালে তদন্তভার নেয় এনআইএ।

    বর্তমানে মামলাটি বিশেষ এনআইএ আদালতে বিচারাধীন রয়েছে। এদিন মামলার শুনানিতে ছত্রধর মাহাতো-সহ ১৬ জন অভিযুক্ত আদালতে হাজির ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় চার্জশিট গঠন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)