• অবশেষে গ্রেপ্তার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই দমদমের তৃণমূল নেতা প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট-সহ তার দুই সাগরেদকে গ্রেপ্তার করল দমদম থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, তিন জনকেই তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বরুণ নট্ট ছাড়াও ধৃতরা হলেন নায়নাসিশ দাস ওরফে জনি ও  সমন্ত ঘোষ ওরফে লাল্টু। ধৃতদের শুক্রবার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের হেফাজতে নিয়ে এই ঘটনা আরও তদন্ত প্রক্রিয়া চালাতেই তাদের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে পুলিশ ক্ষেত্রে খবর।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার দমদম থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে তাঁদের বিরুদ্ধে। এরপর সেই অভিযোগের ভিত্তিতে দমদমের তৃণমূল নেতা প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট-সহ তাঁর দুই সাগরেদকে। দমদম থানার পুলিশের হাতেই তাঁরা ধরা পড়েন। পুলিশ সূত্রে খবর, তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

    বরুণ নট্ট ছাড়াও ধৃতদের তালিকায় রয়েছেন নয়নাসিশ দাস ওরফে জনি ও সুমন্ত ঘোষ ওরফে লাল্টু। তাঁদের শুক্রবার দশ দিনের পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে। এ জন্য ব্যারাকপুর আদালতে তোলা হবে আজই।  হেফাজতে এই ঘটনার তদন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)