আজকাল ওয়েবডেস্ক: বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই গ্রেপ্তার অতনু দাস। সম্প্রতি বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ ওঠে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এরপর বৃহস্পতিবার মধ্যরাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, কিছুদিন আগে বিতর্কিত মন্তব্য করেন বাগেশ্বর বাবা। সেই মন্তব্যের বিরোধিতা করে ভবানীপুর থানা র সামনে বাবার ছবি পোড়ান কংগ্রেস নেতা অতনু। সেই বিক্ষোভ কাণ্ডের জেরেই বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে টালিগঞ্জের বাড়ি থেকেই গ্রেপ্তার করে তাঁকে ভবানীপুর থানায় নিয়ে আসা হয়। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।