• পাঁচমুড়ার শিল্পীদের তৈরি টেরাকোটার ছয় ম্যুরালে সাজবে ভদ্রকের মণ্ডপ
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা,খাতড়া: গণেশ পূজোর প্যান্ডেল সাজানোর জন্য ওড়িষা পাড়ি দিল বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা গ্রামের শিল্পীদের হাতে তৈরী  ছ’টি মুর‌্যাল। ওই মুর‌্যালে ফুটে উঠবে শিল্পীদের হাতের কারুকার্য। এই মুর‌্যালগুলির মধ্য দিয়ে শিব, পার্বতীর বিবাহ থেকে গণেশের জন্ম, মুন্ডছেদন সহ সিদ্ধিলাভের মতো ছ›টি পৌরাণিক দৃশ্য দেখান হয়েছে। যা দর্শনার্থীদের অচিরেই নজর কাড়বে বলে শিল্পীরা নিশ্চিত।   

    শিল্পীদের সূত্রে জানা গিয়েছে, পাঁচমুড়ার টেরাকোটার শিল্পীদের হাতে তৈরি টেরাকোটার দুর্গা ও সরস্বতী প্রতিমা ছাড়াও প্যান্ডেলের বিভিন্ন সরঞ্জাম এর আগেও ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। সেই নিয়ম মেনেই এবার ওড়িষায় গণেশ পূজোর প্যান্ডেল সেজে উঠবে টেরাকোটার তৈরী এই ম‌্যুরালগুলি দিয়ে। টেরাকোটার ম্যুরাল বলতে জানা গিয়েছে, শিল্পীদের হাতের তৈরী পোড়ামাটির বর্গাকার প্লেট বা টাইলস। যে টাইলস বা প্লেটে শিল্পীদের কারুকার্যের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন সামাজিক, পৌরাণিক ও নানান দৃশ্য। এবার সেই ম্যুরাল পাড়ি দিচ্ছে উড়িষ্যার ভদ্রকে। 

    টেরাকোটা শিল্পী শিবু কুম্ভকারের কথায়,  আগেও বিভিন্ন পুজোর প্যান্ডেল সাজানো ও প্রতিমা তৈরীর বরাত পেয়েছি। এই প্রথম পড়শি রাজ্য ওড়িষার ভদ্রকের এক পুজো কমিটির থেকে সিদ্ধিদাতা গণেশের প্যান্ডেল ডেকোরেশনের ম্যুরাল তৈরির বরাত পেয়েছি। বরাত পেয়েই জোরকদমে কাজ শুরু করেছিলাম। এটি তৈরির সময় কাচা অবস্থায় ওই প্লেটে শিল্পকলার মধ্য দিয়ে বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হয়। তারপর তাতে মাটির রং লাগিয়ে রোদে শুকিয়ে, আগুনের দ্বারা ভাটিতে পুড়িয়ে সম্পূর্ণ রুপ দেওয়া হয়। একাজে যুক্ত আরএক টেরাকোটা শিল্পী তাপস কুম্ভকার বলেন,বরাত পেয়ে  প্রায় তিন মাস ধরে পাঁচ থেকে ছ’জন মিলে কাজ করছিলাম।   টেরাকোটার কাজ যেহেতু আবহাওয়ার উপর অনেকটাই নির্ভরশীল তাই সম্প্রতি বৃষ্টির জন্য বেশ বেগ পেতে হয়েছে। তবে পূজোর আগে ওই ম্যুরালের কাজ শেষ করতে পেরে চিন্তামুক্ত হয়েছি। একই ভাবে এই মোরাল তৈরীও হয়েছে। মোট ছ›টি তৈরী হয়েছে। মোট ৫৬টি খন্ড ভাগ করে আট বাই নয় মাপের ছ’টি ম্যুরালে শিব, পার্বতীর বিবাহ থেকে গণেশের জন্ম, মুন্ডছেদন সহ সিদ্ধিলাভ 

    পর্যন্ত একাধিক দৃশ্য তুলে ধরা 

    হয়েছে।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)