• আম জনতার ‘নালিশ’ শুনতে উদ্যোগী পুলিশ
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের নির্দেশিকা মেনে সাধারণ মানুষের অভিযোগ শোনা ও নিষ্পত্তির জন্য উদ্যোগী লালবাজার। থানা পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদের এই উদ্যোগে সামিল হওয়ার নির্দেশ দিলেন কলকাতার নগরপাল অজয় নন্দা। বৃহস্পতিবার এই মর্মে বেশ কয়েকটি নির্দেশিকা দিয়েছেন তিনি। পুলিশ কমিশনারের নির্দেশ, প্রতিটি থানা ও ডিভিশন রিজার্ভ অফিসে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট রেজিস্টার রাখতে হবে। সেখানে নাম-পরিচয় দিয়ে যেকোনো মানুষ অভিযোগ জানাতে পারবেন। তা আপলোড করতে হবে ‘আপনার সরকার, আপনার পাশে’ পোর্টালে। প্রত্যেক ডিভিশনে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে এই কাজের জন্য নোডাল অফিসার হিসাবে নিযুক্ত করবেন ডেপুটি কমিশনার। ডিভিশনের যাবতীয় অভিযোগ সংক্রান্ত তাঁর রিপোর্ট পৌঁছবে লালবাজারে।
  • Link to this news (বর্তমান)