• সল্টলেকে বিশ্বের বৃহত্তম ‘ফ্যাশন ওয়ার্ডরোব’, ৫ হাজার কোটির বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • সল্টলেকে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই ফ্যাশন ওয়ার্ডরোবটি সেই সংস্থার, তারা ইতিমধ্যেই ১৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্যে। আগামী তিন বছরের মধ্যে আরও পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এতে রাজ্যে কর্মসংস্থান বাড়বে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।

    শুভেন্দু জানান, রাজ্যে সংস্থাটির ১১০টি স্টোর রয়েছে এখন। সেই সংখ্যাটা বাড়িয়ে ২৫০ করার পরিকল্পনা নিয়েছে তারা। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে। নানা কারণ ছিল। গত চার মাসে শিল্পবান্ধব তৈরি করতে নানা অনুষ্ঠান করেছি। এই সংস্থাটিকে গিনেস বুক অ্যাওয়ার্ডও দিয়েছে। ওরা তিন বছরের মধ্যে ১১০ থেকে ২৫০ স্টোর করার কথা বলেছিল। আমরা বলেছি যদি দেড় বছরের মধ্যে করা যায়।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংস্থাটি পুরুলিয়াতেও এক হাজার একর জমি কিনেছে। সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে তাদের।

    দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্ল্যান্টের উদ্বোধন হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গোটা দেশের বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। অনন্ত আম্বানির সঙ্গে কথাও হয়েছে। ওঁরাও বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে দেখা করব।’
  • Link to this news (এই সময়)