• আন্তর্জাতিক হওয়ার পথে আধার, কাজ শুরু ইউআইডিএআই-এর
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে এ বার দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) কর্তৃপক্ষ। বিশেষ করে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ওভারসিজ় সিটিজ়েনস অফ ইন্ডিয়া (ওসিআই)-দের সুবিধার্থে আধার কাঠামোকে আন্তর্জাতিক ব্যবহারের উপযোগী করে তোলার কাজ শুরু হয়েছে।

    বৃহস্পতিবার 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬'-এর এক আলোচনায় এ কথা জানিয়েছেন ইউআইডিএআই-এর সিইও সৌরভ বিজয়। তিনি বলেন, 'আধারকে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তুলতে সংস্থা প্রযুক্তিগত এবং নীতিগত—দুই দিকেই কাজ করছে।' এর মাধ্যমে বিদেশে থাকা ভারতীয়দের বিভিন্ন পরিষেবা ও আর্থিক কর্মকাণ্ডে ডিজিটাল পরিচয় ব্যবহারের সুযোগ আরও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।

    সৌরভ জানান, আধারের পরবর্তী বড় লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে এর ব্যবহার বাড়ানো এবং বিভিন্ন ডিজিটাল পরিচয় ব্যবস্থার সঙ্গে এর ইন্টারঅপারেবিলিটি তৈরি করা।' ইতিমধ্যেই এই লক্ষ্যে একাধিক 'প্রুফ অফ কনসেপ্ট' বা পিওসি-এর কাজ চলছে। অর্থাৎ, আধার পরিকাঠামোকে অন্য দেশের বা আন্তর্জাতিক ডিজিটাল পরিচয় ব্যবস্থার সঙ্গে কী ভাবে যুক্ত করা যায়, তার সম্ভাব্য মডেল পরীক্ষা করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)