• কৌশি অমাবস্যায় তারাপীঠে দেদার চুরি-ছিনতাই, ২৪ ঘণ্টায় দেড় শতাধিক অভিযোগ দায়ের, আটক ৩২ জন
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ঋতভাষ চট্টোপাধ্যায়

    কৌশি অমাবস্যায় লক্ষাধিক ভক্তের ভিড়ে সরগরম তারাপীঠ। সেই সুযোগে দেদার চুরি-ছিনতাইয়ের অভিযোগ উঠল। ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় দেড় শতাধিক GD হয়েছে। আটক করা হয়েছে ৩২ জনকে। তবে গত বছরের তুলনায় কম অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি পুলিশের।

    পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত দায়ের হওয়া অভিযোগগুলির মধ্যে অন্তত ১০টি গয়না ও মানিব্যাগ ছিনতাই সংক্রান্ত। বাকি ১৫০টিরও বেশি অভিযোগ মোবাইল হারানো ও চুরির।

    কৌশি অমাবস্যায় প্রতি বছরই লক্ষাধিক ভক্তের সমাগম হয় তারাপীঠে। ভিড় সামলাতে এ বার বিশেষ ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার ও জেলা প্রশাসন। তারাপীঠে মোতায়েন করা হয়েছিল ৪ হাজারেরও বেশি পুলিশকর্মীকে। গোটা এলাকায় বসানো হয়েছিল ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরা। তার মধ্যে ছিল ফেস রেকগনিশন ক্যামেরাও।

    নজরদারি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাপীঠ থানার সামনে খোলা হয়েছিল বিশেষ কন্ট্রোল ওয়ার রুম। সেখান থেকেই তারাপীঠের বিভিন্ন প্রান্তে নজর রাখছিল পুলিশ। তবে এত কড়া নিরাপত্তার মধ্যেও চুরি-ছিনতাইয়ের অভিযোগ ওঠায় প্রশ্ন উঠছে নজরদারি ব্যবস্থা নিয়ে।

    বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছিলেন এক মহিলা। তাঁর প্রশ্ন, কন্ট্রোল রুমে কয়েকশো পুলিশকর্মী থাকলেও তাঁরা ঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারলেন না কেন?

    পুলিশের অবশ্য বক্তব্য, কন্ট্রোল রুমে থাকা ওই পুলিশকর্মীদের একটি অংশকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। বড় কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো যায়।

    কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কত অভিযোগ দায়ের হয়েছে?

    ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় দেড় শতাধিক অভিযোগ দায়ের হয়েছে।

    কী ধরনের অভিযোগ সবচেয়ে বেশি?

    মোবাইল হারানো ও চুরির অভিযোগই সবচেয়ে বেশি। গয়না ও মানিব্যাগ ছিনতাইয়ের অন্তত ১০টি অভিযোগও রয়েছে।

    কত জনকে আটক করেছে পুলিশ?

    তারাপীঠের বিভিন্ন এলাকা থেকে ৩২ জনকে আটক করা হয়েছে।

    তারাপীঠে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা ছিল?

    ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী, ৩০০-র বেশি CCTV এবং ফেস রেকগনিশন ক্যামেরা মোতায়েন করা হয়েছিল।

    কন্ট্রোল রুমে থাকা পুলিশকর্মীদের কেন রাখা হয়েছিল?

    পুলিশ জানিয়েছে, তাঁদের একটি অংশকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল, যাতে বড় কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো যায়।

  • Link to this news (এই সময়)