মহিলা সবজি বিক্রেতাকে প্রকাশ্যে চুম্বন, চন্দ্রকোণার বাজারে তুলকালাম, গারদে ক্রেতা
দৈনিক স্টেটসম্যান | ১১ সেপ্টেম্বর ২০২৬
বাজারের ক্রেতা-বিক্রেতার মধ্যে বেচা-কেনার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ক্রেতা বাজারে গিয়ে প্রকাশ্যে মহিলা বিক্রেতাকে চুম্বন করবে এমন সম্পর্ক গড়ে উঠতে কেউ কখনও দেখেনি। এখানেও তেমন সম্পর্ক গড়ে ওঠেনি। বরং জোর করে এমন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। বাজারে গিয়ে এক ক্রেতা সরাসরি মহিলা সবজি বিক্রেতাকে প্রকাশ্যেই চুম্বন করে বসেন বলে অভিযোগ উঠল। আর তার জেরে তুলকালাম কাণ্ড ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার অন্তর্গত শ্রীনগর বাজার এলাকায়। এই মহিলা সবজি বিক্রেতাকে আগে থেকেই ভাল লাগত ক্রেতার বলে জানা গিয়েছে।
ওই মহিলা সবজি বিক্রি করতে আসেন ওখানে। প্রত্যেকদিনই সবজি বিক্রি করার জন্য তিনি আসতেন। আর সেখানেই দেখা হতো ওই ক্রেতার সঙ্গে মহিলা সবজি বিক্রেতার। তাঁর কাছ থেকেই রোজ সবজি কিনতেন অভিযুক্ত ক্রেতা। কিন্তু সবজি কেনার সময়ই অশ্লীলভাবে তাকানো থেকে শুরু করে স্পর্শ করত বলে অভিযোগ। মহিলা বিক্রেতার শরীরও বাজেভাবে স্পর্শ করত ওই ক্রেতা বলে অভিযোগ উঠেছে। এইসব এড়িয়ে সবজি বিক্রি করে চলে যেতেন মহিলা। কিন্তু এবার সব বাঁধ ভেঙে দিলেন ওই ক্রেতা। শুক্রবার বাজার করতে এসে ওই মহিলা সবজি বিক্রেতাকেই জড়িয়ে ধরে চুমু খেয়ে তোলপাড় কাণ্ড ঘটাল ক্রেতা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার শ্রীনগর এলাকায় এখন তা নিয়েই চর্চা তুঙ্গে।
মহিলা সবজি বিক্রেতা এই ঘটনায় হকচকিয়ে যান। আর তীব্র প্রতিবাদ করতে থাকেন তিনি। তাঁর চেঁচামিচিতে লোকজন জড়ো হয়ে যায়। ওই মহিলার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার শ্রীনগর এলাকায় ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। উত্তেজিত জনতা ওই ক্রেতাকে ধরে ফেলেন। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক ক্রেতার নাম মানসুর খান। তিনি হুগলির গোঘাটের অনুপনগরের বাসিন্দা। রোজ বাজারে এসে বাজারের আরও অনেক সবজি বিক্রেতা থাকলেও ওই মহিলা সবজি বিক্রেতার কাছেই যেত। আর সবজি কেনার অছিলায় মহিলাকে উত্যক্ত করত। কারণে অকারণে তাঁর শরীর স্পর্শ করত। এমনকী সুযোগ পেয়েই এদিন চুমু খেয়ে ফেলে বলেও অভিযোগ। এই কাণ্ড ঘটা মাত্রই উত্তেজিত হয়ে পড়েন ওই মহিলা সবজি বিক্রেতা।
তাছাড়া এই ঘটনার পরই ওই যুবক ক্রেতাকে স্থানীয় মানুষজন হাতেনাতে ধরে খুটিতে বেঁধে গণধোলাই দেয়। তারপর পুলিশের হাতে তুলে দেয় হয় তাকে। তার আগে স্থানীয় বাসিন্দারা মারধর করে অভিযুক্ত যুবককে। একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক গণধোলাই দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।