• ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • দীর্ঘ অনিশ্চয়তা, দড়ি টানাটানি পেরিয়ে অবশেষে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই সপারিষদ দিল্লিতে পা রাখবেন তিনি। তাঁর সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য যে বিরাট সাফল্য তা বলার অপেক্ষা রাখে না। তবে ওয়াকিবহাল মহলের মতে, জিনপিংকে ভারতে আনার নেপথ্য কারগর আসলে সুপার স্পাই অজিত ডোভাল (Ajit Doval)। কিছুদিন আগে পর্যন্ত যে সফরের সম্ভাবনা ছিল অনিশ্চয়তার অন্ধকারে ডুবে, তাতেই সবুজ গালিচা বিছিয়েছে ভারতের সুপার স্পাই। মাঝখান থেকে ‘ব্রিকস’ সম্মেলন বয়কট করে আম-ছালা দুইই হারালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    গত ২৪ ও ২৫ আগস্ট ২৫তম স্পেশাল রিপ্রেজেন্টিটিভস বৈঠকে যোগ দিতে বেজিং সফরে গিয়েছিলেন। উদ্দেশ্য দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান। সূত্রের খবর, এর সঙ্গেই ডোভালকে টাস্ক দেওয়া হয়েছিল দিল্লিতে আয়োজিত হতে চলা ব্রিকস সম্মেলনে শি জিনপিংকে হাজির করানোর। সেই লক্ষ্যে বেজিংয়ে প্রশাসনিক স্তরে দফায় দফায় আলোচনা হয় ডোভালের। জিনপিং যে ভারতে আসছেন, সে আশ্বাস বেজিং থেকেই দিল্লিকে জানানো হয়। অতঃপর, নির্ধারিত সূচি মেনে শনিবারই ৪০০-র বেশি প্রতিনিধি-সহ দিল্লি পা রাখছেন তিনি।

    জানা যাচ্ছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জিনপিং। সীমান্ত সংঘাতের জেরে দীর্ঘ বছর ধরে দুই দেশের মধ্যে জমতে থাকা কূটনৈতিক শৈত্য এই সফরে কাটতে চলেছে বলে অনুমান। পাশাপাশি, দুই দেশের বাণিজ্যেও জোয়ার আসতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। ২০২০ সালে কোভিড-এর পর ৬ বছর বন্ধ ছিল ভারত-চিন সীমান্ত বাণিজ্য। সম্প্রতি তা চালু হলেও এর গতি বিশেষ বাড়েনি। এই বৈঠকে সংঘাত পেরিয়ে দুই দেশের সম্পর্কে জোয়ার আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    তবে জিনপিংয়ের এই সফর বাংলাদেশের জন্য মোটেই সুখের নয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের ভরসায় টি-২০ বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। পরে সেই পাকিস্তান বিশ্বকাপে যোগ দেয়। দেশে বসে হাত কচলাতে দেখা যায় বাংলাদেশ। কূটনৈতিক ক্ষেতেও এবার ঘটল একই ঘটনা। শি জিনপিং ভারতে যাবেন না ধরে নিয়ে ব্রিকস সম্মেলন নিয়ে কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি বাংলাদেশকে। স্পষ্টভাবে না জানালেও বাংলাদেশের বার্তায় স্পষ্ট ছিল ব্রিকসে তারা যোগ দেবে না। এখন যে চিনের ভরসায় তারেক ব্রিকস বয়কট করলেন সেই জিনপিং নিজেই আসছেন ভারত। যার ফল, আম ও ছালা দুই খোয়াতে হল ঢাকাকে।
  • Link to this news (প্রতিদিন)