• ফলোয়ার বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি, দিল্লির ইনফ্লুয়েন্সারকে ধর্ষণে অভিযুক্ত বিহারের এএসআই
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • দিল্লির এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে অনুগামী বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর এক এএসআই। যদিও তলে তলে ছিল মন্দ উদ্দেশ্য। অভিযোগ, বিহারের মুজাফফরপুরে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন এএসআই। এমনকী ওই ঘটনার ভিডিও করে, পরে তা দেখিয়ে ব্ল্যাকমেল করে ২০ হাজার টাকা আদায় করেন।

    মুজাফফরপুরের কর্মরত এএসআই বিকাশ কুমার এবং তাঁর সহযোগী রাজীব রাইয়ের বিরুদ্ধে এসএসবি কর্তৃপক্ষ ও জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। দিল্লির ওই তরুণীর অভিযোগ, সমাজমাধ্যমে এএসআই বিকাশ কুমারের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। তখন ওই এএসআই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আকর্ষণীয় রিল বানিয়ে সমাজমাধ্যম তাঁর অনুগামীর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবেন। তাঁকে দেখা করতেও বলা হয়। সেই মতো এক সন্তানের জননী ওই তরুণী মুজাফফরপুরে দেখা করতে গিয়েই বিপদে পড়েন।

    তরুণী দিল্লি থেকে বিহারে যান গত বছরের ৭ সেপ্টেম্বর। সঙ্গে ছিল তাঁর দু’বছরের সন্তান। স্টেশন রোডের কাছে একটি হোটেলে ওঠেন। অভিযোগ, সেখানে এএসআইয়ের এক সহযোগী রাজীব সাই তাঁকে ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও করা হয়। এর পর সেই ভিডিও দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করে ২০ হাজার টাকা আদায় করা হয় বলেও অভিযোগ। তরুণী দাবি করেছেন, এরপর তাঁকে এএসআই বিকাশ কুমারের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। বাধা দিলে তাঁকে ও তাঁর দুই বছরের সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়। এর ফলে তিনি বাধ্য হয়ে যৌন সম্পর্কে লিপ্ত হন।

    তরুণী প্রথমে অনলাইনে এসএসবি-র সদর দপ্তরে অভিযোগ জানান। এরপর সশস্ত্র সীমা বলের তলবে জবানবন্দি দেন। সেই অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেছেন তরুণী। জফ্ফরপুর পুলিশ জানিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এসএসবি। উল্লেখ্য, এএসই বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন আরও দুই তরুণী।
  • Link to this news (প্রতিদিন)