• খুলে গেল সিকিমের জনপ্রিয় রুট, নয়া নির্দেশিকায় বেঁধে দেওয়া হলো সময়
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • পুজোর আগে বাঙালির জন্য সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে খুলে দেওয়া হলো নর্থ সিকিমের বিখ্যাত পর্যটনকেন্দ্র। আজ, শুক্রবার থেকেই খুলে দেওয়া হয়েছে এই ট্যুরিস্ট স্পট। এ দিন থেকেই লেকে যাওয়ার অনুমতি পাচ্ছেন পর্যটকেরা। পুজোর মরশুমের আগে প্রশাসনের এই পদক্ষেপে খুশি পর্যটক ও ব্যবসায়ীরা। আশায় রয়েছেন স্থানীয় গাড়িচালকেরাও। গুরুদুংমার লেক খুলে দেওয়ায় সিকিমে পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে।

    সিকিমের মঙ্গন জেলা প্রশাসনের তরফে লাচেন–লাচুং রুটে গাড়ি চলাচল নিয়ে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

    ১. গ্যাংটক বা মঙ্গন থেকে লাচেন/লাচুংয়ের দিকে যাওয়া সব পর্যটকবাহী এবং অন্য ছোট গাড়িকে বিকেল ৪টার মধ্যে তুং চেকপোস্ট পেরোতে হবে।

    ২. নির্ধারিত সময়ের পরে কোনও ছোট গাড়িকে তুং চেকপোস্ট পেরোতে দেওয়া হবে না।

    ৩. পর্যটকেরা যাতে অন্ধকার নামার আগেই গন্তব্যে পৌঁছতে পারেন এবং রাতের সময়ে পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচল এড়ানো যায়, সেই কারণেই এই পদক্ষেপ।

    ১. লাচেন বা লাচুংয়ের দিক থেকে গ্যাংটকের দিকে আসা সব পর্যটকবাহী এবং অন্য ছোট গাড়িকে বিকেল ৪টার মধ্যে তুং চেকপোস্ট পার করতে হবে।

    ২. লাচেন ও লাচুং থেকে গাড়ি যাতে ঠিক সময়ে রওনা দিতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

    ভারী গাড়ি এবং ট্রাকের যাতায়াতের জন্য আগের নির্দেশ জারি থাকবে। সাংকালং–সাফো–শিপগিয়ার রুট দিয়ে চলবে

    নর্থ সিকিমে ঘুরতে যাওয়ার আগে পারমিট, রাস্তার পরিস্থিতি এবং প্রশাসনের নির্দেশ নিয়ে সম্পর্কে পর্যটকদের খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • Link to this news (এই সময়)