• কাশ্মীরের মাটিতে বাংলা ছবি, ভূস্বর্গের প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ‘নধরের ভেলা’
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • দীর্ঘ সময়ের অস্থিরতা ও সংঘাতের কারণে কাশ্মীরের বহু সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতি পেরিয়ে এ বার উপত্যকায় শুরু হল এক নতুন সাংস্কৃতিক অধ্যায়। জম্মু ও কাশ্মীরে প্রথমবারের মতো আয়োজিত হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই ঐতিহাসিক আয়োজনে বাংলার মুখ উজ্জ্বল করল পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি ‘নধরের ভেলা’। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত একমাত্র ভারতীয় ছবি হিসেবে জায়গা করে নিয়েছে এই বাংলা ছবি।

    ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হয় International Film Festival of Jammu Kashmir। চার দিনের এই চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের একাধিক ছবি প্রদর্শিত হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ভারত থেকে একমাত্র নির্বাচিত ছবি ছিল ‘নধারের ভেলা’। ফলে কাশ্মীরের এই নতুন চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলা ছবিটির উপস্থিতি নিঃসন্দেহে বিশেষ তাৎপর্য বহন করছে।

    কাশ্মীরের সিনেমা সংস্কৃতির ইতিহাস বেশ দীর্ঘ হলেও বছরের পর বছর ধরে নানা কারণে সেখানে নিয়মিত সিনেমা প্রদর্শনের পরিবেশ ব্যাহত হয়েছে। একসময় উপত্যকার বহু প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। সেই জায়গায় প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনকে তাই শুধুমাত্র একটি ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে দেখা হচ্ছে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কাশ্মীরের সাংস্কৃতিক পরিসরে নতুন করে চলচ্চিত্রকে ফিরিয়ে আনার প্রচেষ্টাও।

    ‘নধারের ভেলা’ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত একমাত্র ভারতীয় ছবি। এর আগে ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রশংসা পেয়েছে। ছবিটির ইংরেজি নাম ‘The Slowman and His Raft’। ২০২৫ সালে International Film Festival Rotterdam-এও ছবিটি প্রদর্শিত হয়েছিল।

  • Link to this news (এই সময়)