• ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, রবিবার বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন, BRICS-এর জন্য ঘুরপথে রাজধানী
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আগামী রবিবার ব্যান্ডেল স্টেশনে ৭৫ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক। তার জেরে ওই দিন একগুচ্ছ ইএমইউ লোকাল বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর ব্যান্ডেল স্টেশন এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সব লাইনে এই ব্লক থাকবে। তার জেরেই বিভিন্ন শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে।

    হাওড়া-বর্ধমান শাখার ৩৭৮২৭ ও ৩৭৮২৯ নম্বর ট্রেন

    বর্ধমান-হাওড়া শাখার ৩৭৮৩২ ও ৩৭৮৩৪ নম্বর ট্রেন

    হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ৩৭২৩৫, ৩৭২৩৭ ও ৩৭২৩৯ নম্বর ট্রেন

    ব্যান্ডেল-হাওড়া শাখায় বাতিল ৩৭২৪২, ৩৭২৪৪ ও ৩৭২৪৬ নম্বর ট্রেন

    এ ছাড়াও হাওড়া-মেমারি ৩৭৬৫১ এবং মেমারি-হাওড়া ৩৭৬৫২ নম্বর লোকাল ট্রেন বাতিল রাখা হচ্ছে। ব্যান্ডেল-নৈহাটি ৩৭৫৩৬ এবং নৈহাটি-ব্যান্ডেল ৩৭৫৩৫ নম্বর ট্রেনও চলবে না। ব্যান্ডেল-কাটোয়া শাখায় ৩৭৭৪৯ এবং কাটোয়া-ব্যান্ডেল শাখায় ৩৭৭৪৮ নম্বর লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমান ৩১১৫১ এবং বর্ধমান-শিয়ালদহ ৩১১৫২ নম্বর লোকালও রবিবার বাতিল থাকবে।

    দিল্লিতে চলা ব্রিকস সম্মেলনের জন্য আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে। যাত্রী নিরাপত্তা ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কয়েকটি রাজধানী এক্সপ্রেসকে ঘুরপথে চালানো হবে। পাশাপাশি একটি ট্রেনের সময়সূচি বদল এবং আরও একটি ট্রেনের রুট নিয়ন্ত্রণ করা হবে।

    রেলের তরফে জানানো হয়েছে, ১১ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১২৩১৪ নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস এবং ১২৩০৬ নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসকে নয়াদিল্লি–দিল্লি–সাহিবাবাদ রুট দিয়ে ঘুরিয়ে চালানো হবে। অন্য দিকে, ১২ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১২৩১৪ নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস এবং ১২৩০২ নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস চলবে নয়াদিল্লি–দিল্লি–দিল্লি শাহদরা–সাহিবাবাদ হয়ে। এ ছাড়াও ১১ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১২৩৮২ নয়াদিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেসের সময়সূচি ৩৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর যাত্রা শুরু করা ১২৩০১ হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসকে গাজিয়াবাদ ও সাহিবাবাদের মধ্যে ১০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

  • Link to this news (এই সময়)