• পাঁচরঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ তম ব্রিকস সম্মেলন ঘিরে সাজ সাজ রব নয়াদিল্লির ভারত মণ্ডপমে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন (BRICS Summit)। এবছর এই শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে সম্পূর্ণ প্রস্তুত ভারত। বিশ্বনেতাদের স্বাগত জানাতে গোটা অনুষ্ঠানের আয়োজনে রয়েছে দেশীয় উষ্ণতায় অভ্যর্থনার প্রয়াস। ভারতে আয়োজিত ব্রিকস সম্মলনের প্রতীকেও রয়েছে যার ছোঁয়া।

    বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রিকস সম্মলনের লোগো। উজ্জ্বল রঙের একটি পদ্ম, যার মাঝখানে ‘নমস্তে’ প্রতীক। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরতে এই সম্মলনের প্রতীক যথেষ্ট গুরুত্বপূর্ণ, একটি প্রতিযোগিতার মাধ্যমে সম্মলনের লোগো নির্বাচন করা হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এই লোগোটি প্রকাশ করেন। দেশগুলির সম্মিলিত শক্তির প্রতিনিধিত্বের পাশাপাশি ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই বিশেষ প্রতীকে। যার প্রতিটি পাপড়িতেই লুকিয়ে এক বিশেষ তাৎপর্য।

    ব্রিকস সম্মলেন ‘পদ্ম’ প্রতীক দেখতে ঠিক কেমন?
    ‘নমস্তে’ ভঙ্গি: লোগোর কেন্দ্রে রয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় অভিবাদন-ভঙ্গি ‘নমস্তে’-র একটি প্রতিকৃতি। এটি ভারতের উষ্ণতা, সর্বজনীনতা, শ্রদ্ধা, আতিথেয়তা এবং সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার চিরন্তন চেতনাকে তুলে ধরে।

    পদ্মের আকৃতি: লোগোর কেন্দ্রীয় নকশাটি ভারতের জাতীয় ফুল পদ্মের আদলে তৈরি, যা সহনশীলতা ও সম্প্রীতির প্রতীক।

    উজ্জ্বল রঙের পাপড়ি: কেন্দ্রের চারপাশে থাকা পদ্মফুলের রঙিন পাপড়িগুলো ব্রিকস-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিত্বকারী বিভিন্ন রঙের প্রতিফলন। যা বিভিন্ন দেশের বৈচিত্র্য, সমতা এবং সম্প্রসারিত জোটের সম্মিলিত শক্তি ও ঐক্যের প্রতীক।
  • Link to this news (প্রতিদিন)