• নিম্নচাপের জেরে আজও বৃষ্টির সম্ভাবনা, কবে কমবে দুর্যোগ? জেনে নিন জোয়ার-ভাটার সময়ও
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • গত বৃহস্পতিবারই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেই নিম্নচাপ বর্তমানে ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপরে অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

    এর সঙ্গেই সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। শ্রী গঙ্গানগর, চুরু, বিলাসপুর হয়ে  বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখা। এই ওয়েদার সিস্টেমের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় দু’এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে

    কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশের আশেপাশে থাকতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও বাড়তে পারে।

    শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। তবে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কম হতে পারে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে।

    শনিবার সকাল ১০টা ৩৯ মিনিটে জোয়ার শুরু হবে। ভাটা পড়বে বেলা ১টা ৪৫ মিনিটে। এর পরে রাত ১০টা ৫৯ মিনিটে জোয়ার আসবে। ভাটা শুরু হবে রাত ২টো ০৭ মিনিটে।

    শনিবার ভোর ৫টা ২২ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৪ মিনিটে।

    এক নজরে

    FAQ

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

    আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে।

    দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি কমবে?

    আগামীকাল, অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমতে শুরু করবে।

    আজ কলকাতায় কি বৃষ্টি হবে? তাপমাত্রা কেমন থাকবে?

    হ্যাঁ, কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

    উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আছে?

    হ্যাঁ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    রাজ্যে এই বৃষ্টির মূল কারণ কী?

    ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপরে অবস্থানকারী একটি নিম্নচাপ এবং তার পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে।

    আজ সূর্যোদয় ও সূর্যাস্ত কখন?

    আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৪ মিনিটে।

  • Link to this news (এই সময়)