• মাদুরাইয়ের সেন্ট্রাল থিয়েটারে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল মীনাক্ষী মন্দির
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • তামিলনাড়ুর মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দিরের (Madurai Meenakshi Amman Temple) কাছে ভয়াবহ আগুন। শুক্রবার সন্ধ্যায় মন্দিরের কাছে সেন্ট্রাল থিয়েটার সিনেমা হলে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্বস্তির খবর, এই যে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

    দমকলের আধিকারিকরা জানিয়েছেন, সিনেমা হলটি বহু পুরোনো এবং পরিত্যক্ত। কোভিডের সময়ে বন্ধ হয়ে যায় ওই সিনেমা হল। তার পরে হলটি গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে খেলনা এবং প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিসপত্র মজুত ছিল। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

    দমকল বাহিনীর তৎপরতায় আপাতত অগুন নিয়ন্ত্রণে এবং আশেপাশের কোনও বাড়ি বা দোকানে ছড়িয়ে পড়েনি। শনিবার সকালেও ওই এলাকায় দমকলের তিনটি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।

    মাদুরাইয়ের প্রাচীন প্রেক্ষাগৃহগুলির মধ্যে অন্যতম এই সেন্ট্রাল থিয়েটার। এটি মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরের পশ্চিম গোপুরমের খুব কাছে অবস্থিত। বর্তমানে মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মন্দিরে শুরু হয়েছে নানা রকম আচার-অনুষ্ঠান। সেই কারণে মন্দির চত্বরে ভক্ত ও পুণ্যার্থীদের বিপুল সমাগম রয়েছে। তবে দমকল আধিকারিকদের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

    ১. কোথায় আগুন লেগেছিল?

    মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দিরের কাছে সেন্ট্রাল থিয়েটার সিনেমা হলে আগুন লাগে।

    ২. কখন আগুন লাগে?

    শুক্রবার সন্ধ্যায় সেন্ট্রাল থিয়েটারে আগুন লাগে।

    ৩. আগুন নিয়ন্ত্রণে কতটি দমকলের ইঞ্জিন পৌঁছেছিল?

    আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছেছিল।

    ৪. সেন্ট্রাল থিয়েটারটি কীভাবে ব্যবহার করা হচ্ছিল?

    কোভিডের সময় সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ার পর সেটিকে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

    ৫. গুদামে কী কী মজুত ছিল?

    গুদামে খেলনা এবং প্রচুর পরিমাণ প্লাস্টিকের সামগ্রী মজুত ছিল।

  • Link to this news (এই সময়)