• দক্ষিণবঙ্গের উপর অ্যাক্টিভ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?
    আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আপাতত দক্ষিণবঙ্গে হালকা হচ্ছে বৃষ্টিপাত। শনিবার দক্ষিণবঙ্গের উপর  সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এরফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরফলে কলকাতা ও কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? জেনে নেওয়া যাক।

    কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

    কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। 

    গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৮২ শতাংশ। 

    ১১ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকেও মোট বৃষ্টির পরিমাণ ৫.৫ মিলিমিটার।

    দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

    দক্ষিণবঙ্গের সবকটি জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব কটি জেলারই দু’এক জায়গায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

    IMD-র পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই দু’এক জায়গায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
     

     
  • Link to this news (আজ তক)