• রবিবার মেট্রোর দমদম লাইনে সন্ধ্যা ৬টা পর্যন্ত গন্ডগোল, কোথায় কোথায় পরিষেবা বন্ধ? জানুন
    আজ তক | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • যাত্রীদের জরুরি খবর শোনাল কলকাতা মেট্রো। আগামীকাল, রবিবার দিনভর আংশিক ভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। সকাল থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত ব্লু লাইনের একটি অংশে থাকছে না মেট্রোর পরিষেবা। 

    কোন অংশে কখন পরিষেবা বন্ধ?

    কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত আগামী রবিবার সকাল ৯ টা থেকে সন্ধে ৬টা ৩০ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। যদিও, দক্ষিণেশ্বর থেকে উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক ভাবেই মেট্রো চলবে। তবে রবিবার হওয়ায় স্বাভাবিক ভাবেই সকাল ৯ টা থেকেই পরিষেবা চালু হবে, অন্য ছুটির দিনের মতোই।

    কেন মেট্রো বন্ধ থাকবে?

    মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লু লাইনের গীতাঞ্জলি এবং কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ও বিদ্যুৎ বন্ধ থাকবে। সেই কারণেই ব্যাহত হবে মেট্রো চলাচল।

    কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সন্ধে সাড়ে ৬টার পর লাইনের এই কাজ শেষ হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে সাড়ে ৬টার পর (আনুমানিক সময়) ফের শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে যাত্রীদের হওয়া এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার ওই রুটে বেরোনোর আগে যাত্রীদের বিকল্প পথের কথা ভেবে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

     
  • Link to this news (আজ তক)