• মোদি বিরোধিতায় জনমত গড়তে এবার ‘আওয়াজ ভারত কি’ পোর্টাল রাহুল গান্ধীর
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছাত্র-যুব ইস্যুকে হাতিয়ার করেই মোদি সরকারকে আরও বেশি কোণঠাসা করার পরিকল্পনা করেছেন রাহুল গান্ধী। সেই মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পাশাপাশি এবার অনলাইনে মোদি বিরোধী জনমত তৈরিতে নামছেন রাহুল। ‘আওয়াজ ভারত কি’ নামে একটি ওয়েবপোর্টাল খোলা হয়েছে। যেখানে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকদের মতামত জানতে চাওয়া হয়েছে। তারপর সেই মতামতের নির্যাস নিয়েই হবে পরবর্তী ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি। গোটা দেশে মোট ৪০০ টি জায়গায় এই কর্মসূচি হবে বলেই ঠিক করেছে কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় বলেছেন,  যাদের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থা, সেই প্রজন্মকেই বর্তমান শিক্ষা ব্যবস্থা হতাশ করেছে। প্রশ্নপত্র ফাঁস। আকাশছোঁয়া ফি। ভেঙে পড়া পরিকাঠামো। এই পরিস্থিতির পরিবর্তন শুরু হবে তাঁদের কথা শুনে। যাঁরা প্রতিদিন এই ব্যর্থতার মুখোমুখি হন। এআইসিসি সূত্রে জানা গিয়েছে, বক্তব্য জানাতে নাম, ফোন নাম্বার, কোন রাজ্যের বক্তা, জেলার নাম এবং কেন আপনি বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর হতাশ, তা নিয়ে ২০০ শব্দের বক্তব্য। বক্তব্যের সাপেক্ষে কোনো ছবি থাকলে তা আপলোড করারও ব্যবস্থা রয়েছে। 
  • Link to this news (বর্তমান)