• হলদিয়া রিফাইনারি: বিশ্বকর্মা পুজোয় পুলিশের আপত্তি! কোর্টে সিটু ইউনিয়ন
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলদিয়া রিফাইনারিতে সিটু সমর্থিত শ্রমিক ও কর্মচারী সংগঠনকে বিশ্বকর্মা পুজো করার অনুমতি দিচ্ছে না স্থানীয় পুলিশ প্রশাসন! এমন অভিযোগে হাইকোর্টে দায়ের হল মামলা। মামলাকারী সংগঠনের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কর্তৃপক্ষ পুজো আয়োজনের অনুমতি দিলেও পুলিশ তা আটকে দিচ্ছে। অথচ শাসক দলের শ্রমিক সংগঠনকে পুজো আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।  এই ব্যাপারে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। তার শুনানির সম্ভাবনা শীঘ্রই। 
  • Link to this news (বর্তমান)