• চুঁচুড়া বালিকা বাণী মন্দিরের শতবর্ষ উদযাপন শুরু
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পরাধীন ভারতে ১৯২৭ সালে মেয়েদের শিক্ষার জন্য তৈরী হয়েছিল চুঁচুড়ার বালিকা বাণী মন্দির। শতবর্ষের দোরগোরায় ঐতিহ্যের সেই স্কুল। শুক্রবার থেকেই শুরু হল চুঁচুড়ার বালিকা বাণী মন্দিরের শতবর্ষ উদযাপন।  

    এদিন চুঁচুড়া থার্ড গ্রাউন্ড থেকে সুবিশাল শোভাযাত্রা শুরু হয়। যা ঘড়ির মোর হয়ে বাস স্ট্যান্ড ফুলপুকুর রোড, তোলাফটক কামাপাড়া হয়ে বলরামগলি দিয়ে স্কুলে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় হাঁটেন অনেক পরিবারেরই তিন প্রজন্ম। পা মেলান মা, মেয়ে ও নাতনি। বর্তমান ছাত্রী, তারদের অভিভাবক, স্কুলের প্রাক্তনী মিলিয়ে কয়েক হাজার মানুষ শোভাযাত্রায় হাঁটেন। বর্তমান ও প্রাক্তনীদের দেখা যায় লাল-সাদা পোশাকে।

    বাণী মন্দির স্কুলের বহু ছাত্রী শুধু দেশে নয় বিদেশে প্রতিষ্ঠিত। স্কুলের শতবর্ষ উদযাপনে তাঁদের থেকেও শুভেচ্ছা এসেছে বলে জানান প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জি।

    বয়সের ভারে ভাল হাঁটতে পারেন না কাজল চক্রবর্তী। বন্ধুদের থেকে খবর পেয়ে এসেছেন তিনিও। শোভাযাত্রার গোটা পথ হাঁটতে না পারলেও সূচনায় ছিলেন তিনি। এই প্রাক্তনী জানান, স্কুলে অনেক স্মৃতি রয়েছে। শিক্ষিকারা খুব ভালবাসতেন। পুরনো বন্ধুদের সঙ্গে এখনও কথা হয়। কাজল দেবীর মা, পিসিমা, বোন, মেয়ে- সবাই এই স্কুলেরই ছাত্রী ছিলেন। 

    প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জির দাবি, গোটা বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চুঁচুড়ার বালিকা বাণী মন্দিরের শতবর্ষের উদযাপন হবে।
  • Link to this news (আজকাল)