• এবার বৃহন্নলাদের 'গুরুমা'কে হেফাজতে নিল পুলিশ!
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পিপাসা হালদারকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইন, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ মোট ১০টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যার মধ্যে তিনটি ধারাই অজামিনযোগ্য।

    এ দিন আদালতে পিপাসার আইনজীবী জামিনের আর্জি জানান। অন্য দিকে, পুলিশ পাঁচ দিনের হেফাজত চায়। দুই পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক জামিনের আর্জি খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

    উল্লেখ্য, বৃহস্পতিবার জলপাইগুড়ির উত্তর রায়কতপাড়ায় বৃহন্নলাদের একাধিক ডেরায় যৌথ অভিযান চালায় বিএসএফ, শুল্ক দফতর ও পুলিশ। সেই তল্লাশিতে দু’টি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ, দু’টি ম্যাগাজিন, দু’টি বাংলাদেশি সিম কার্ড এবং একটি বাংলাদেশি জন্মসংক্রান্ত সংশাপত্র উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় গুরুমা পিপাসা হালদারকে।


    কিন্তু বৃহন্নলাদের কাছে কেন মিলল আগ্নেয়াস্ত্র বা বাংলাদেশি সিম কার্ড? এর পেছনে কি কোনও বড় আন্তর্জাতিক পাচার বা অপরাধচক্র সক্রিয়? পুলিশ সূত্রের খবর, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
  • Link to this news (আজকাল)