• দেশের খুচরো বাজারে ফের কমল সোনার দাম!
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধ পরিস্থিতি। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। গত কয়েকদিনের তুলনায় আজ দেশের বাজারে সোনার দামে বড় রকমের পতন লক্ষ্য করা গিয়েছে।

    জানা গিয়েছে, আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় ০.৯ শতাংশ কমেছে। দর প্রতি আউন্স নেমে দাঁড়িয়েছে ৪,৩৫৯.১৯ ডলারে। ইউএস গোল্ড ফিউচারস ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৪০২.৫০ ডলারে। তাই নিম্নমুখী সোনার দাম।

    আজ নয়াদিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫১,১৫০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৮,৫৫৪ টাকা।

    মুম্বাইতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫১,৪১০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১,৩৮,৭৯৩ টাকা।

    বেঙ্গালুরুতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫১,৫৩০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১,৩৮,৯০৩ টাকা।

    কলকাতাতে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৫১,২১০ টাকায় এবং ২২ ক্যারেট সোনা ১,৩৮,৬০৯ টাকায় বিকোচ্ছে।

    হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,৫১,৬৫০ টাকা, ২২ ক্যারেট সোনা ১,৩৯,০১৩ টাকায় বিকোচ্ছে।

    উল্লেখ্য, চলতি বছরের জুন মাসের মাঝামাঝি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলার জেরে সেই শান্তি চুক্তি ভেঙে যায়। দুই দেশ ফের জড়িয়ে পড়ে যুদ্ধে। কূটনৈতিক আলোচনা সম্পূর্ণ বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। যার পরোক্ষ প্রভাব পড়ছে সোনার বাজারে।
  • Link to this news (আজকাল)