আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। শুক্রবার নন্দনে অনুষ্ঠিত হল উৎসবের প্রথম প্রস্তুতি বৈঠক। বৈঠকে আসন্ন চলচ্চিত্র উৎসবের আয়োজন, প্রস্তুতি এবং সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা হয়।
গত ১৩ আগস্ট নন্দনে ৩২তম KIFF-এর দিনক্ষণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার পর এবার শুরু হল উৎসবকে ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি।
বৈঠকে উপস্থিত ছিলেন KIFF-এর প্রধান উপদেষ্টা মিঠুন চক্রবর্তী, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং KIFF-এর চেয়ারম্যান প্রসেনজিৎ চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. সৌমিত্র মোহন।
বৈঠকে চলচ্চিত্র উৎসবের বিভিন্ন আয়োজন, সাংগঠনিক পরিকল্পনা এবং আগামী দিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উৎসবকে সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কমিটির ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, ড. হিরণ্ময় চ্যাটার্জি, সর্বাণী মুখার্জি, ধ্রুব ব্যানার্জি, লকেট চ্যাটার্জি, জিৎ মদনানি, শেখর দাস, পদ্মনাভ দাশগুপ্ত, চূর্ণী গাঙ্গুলি, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, জুন মালিয়া এবং অঞ্জনা বসু।
আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় চলবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রথম বৈঠকের মধ্য দিয়ে এবারের KIFF-এর প্রস্তুতি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল।