আজকাল ওয়েবডেস্ক: তারাতলা কাণ্ডে বাঁশদ্রনি থেকে আরও একজনে গ্রেপ্তার করা হল। অভিযুক্ত পেশায় কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ৮০ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক!
ধৃতের নাম আমিনুর শেখ (২৮)। তাঁর বাড়ি নবদ্বীপের মহেশগঞ্জ গ্রামে। ধৃত আমিনুর কলকাতা পুরসভার বোরো-৯-এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি ৮০ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এই ওয়ার্ডেই গুদামঘরটি ভেঙে পড়েছিল।
তারাতলা মামলায় কলকাতা পুলিশের এসআইটি আমিনুর শেখকে গ্রেপ্তার করে। কলকাতার বাঁশদ্রোণী থানার অন্তর্গত গড়িয়ার ৩৯৮/১ বিধানপল্লির ‘সৃষ্টি অ্যাপার্টমেন্ট’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে এই খবর জানা গিয়েছে।