• শহরে ব্যাডমিন্টন উৎসব, জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়রের উদ্বোধনে চাঁদের হাট
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জাঁকজমক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু‌ হয়ে গেল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্ট ২০২৬। হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরে এসেছে প্রতিশ্রুতিবান ব্যাডমিন্টন প্রতিযোগীরা।

    শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায়। ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি চেতন আনন্দের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, রাজ্য ব্যাডমিন্টনের সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায়। রাজ্য সংস্থার সচিবের পাশাপাশি শেখর বিশ্বাস ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি।

    দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্র শাষিত অঞ্চল থেকে মোট ৪৬৪জন প্রতিযোগী এই র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ২৬১জন কিশোর এবং ২০৩জন কিশোরী রয়েছে। এই টুর্নামেন্টে বাংলা থেকে প্রতিনিধিত্ব করছে ৯০জন। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছয় লক্ষ টাকা।

    নারী এবং পুরুষ বিভাগে সিঙ্গলসে জয়ী প্রতিযোগীরা পাবে ৭২ হাজার টাকা করে। রানার্সদের দেওয়া হবে ৩৬ হাজার টাকা করে। সেমিফাইনালিস্টরা পাবে ২৮ হাজার টাকা করে এবং কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ২৪ হাজার টাকা করে। অন্যদিকে, উভয় বিভাগে ডাবলসে জয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা। এই বিভাগে রানার্স জুটি পাবে ৩৬ হাজার টাকা এবং সেমিফাইনালিস্টদের দেওয়া হবে ২৮ হাজার টাকা করে।
  • Link to this news (আজকাল)