• সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক ট্রেন, বদল সময়সূচিতেও, দেখে নিন তালিকা
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • সিগন্যালিংয়ে কাজের জন্য আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার ও বুধবার) একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। একই সঙ্গে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথও বদল করা হয়েছে।

    পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আসানসোল ডিভিশনের মুগমা ও কালুবাথান স্টেশনের মধ্যে সাত ঘণ্টা ধরে নন-ইন্টারলকিংয়ের কাজ হবে। তার জেরেই ১৫ ও ১৬ সেপ্টেম্বর আসানসোল–গয়া–আসানসোল এক্সপ্রেস এবং আসানসোল–বরকাকানা–আসানসোল MEMU বাতিল করা হয়েছে।

    এ ছাড়াও বর্ধমান–হাটিয়া–বর্ধমান এক্সপ্রেস ১৫ ও ১৬ সেপ্টেম্বর দু’দিনই আসানসোল পর্যন্ত যাবে। আবার সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে। ফলে নির্ধারিত রুটের যাত্রীদের ট্রেনের অবস্থান ও সময় সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।

    সিগন্যালিংয়ের কাজ চলার কারণে দূরপাল্লার কয়েকটি ট্রেন দেরিতে ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল। ১৫ সেপ্টেম্বরের কলকাতা–অমৃতসর এক্সপ্রেস ৬০ মিনিট, কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস ৫০ মিনিট, দ্বারভাঙ্গা–চার্লাপল্লি এক্সপ্রেস ৯০ মিনিট এবং পাটনা–ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস ৭৫ মিনিট দেরিতে ছাড়বে।

    পাশাপাশি ১৬ সেপ্টেম্বরও কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে ছাড়বে। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

    আসানসোল–গয়া–আসানসোল এক্সপ্রেস

    আসানসোল–বরকাকানা–আসানসোল MEMU

    বর্ধমান–হাটিয়া–বর্ধমান এক্সপ্রেস আসানসোল পর্যন্ত যাবে। সেখান থেকে ফের ছাড়বে।

    ১৫ সেপ্টেম্বর:

    কলকাতা–অমৃতসর এক্সপ্রেস — ৬০ মিনিট দেরিতে

    কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস — ৫০ মিনিট দেরিতে

    দ্বারভাঙ্গা–চার্লাপল্লি এক্সপ্রেস — ৯০ মিনিট দেরিতে

    পাটনা–ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস — ৭৫ মিনিট দেরিতে

    ১৬ সেপ্টেম্বর:

    কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস — ৩০ মিনিট দেরিতে

  • Link to this news (এই সময়)