গুজরাটে গরুর যৌন নির্যাতন! হাতেনাতে ধরা পড়লেন যুবক, তারপর…
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
গুজরাটে যৌন হয়রানির শিকার হল গরু! এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল রাজকোটে। দু’বছর বয়সি গরুটির মালিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুরো বিষয়টিই মোবাইলে তুলে রেখেছিলে এক যুবক। যা অভিযুক্তকে ধরতে সাহায্য করেছে পুলিশকে।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, রাজকোটের এক গ্রামের বাসিন্দা ও স্থানীয় গবাদি পশু পালনকারী মেরখিভাই ছাবড়া। আচমকাই তিনি আবিষ্কার করেন তাঁর গরুটি উধাও। খুঁজতে বেড়িয়ে শ্মশানের কাছে আসতেই চমকে ওঠেন মেরখিভাই। দাবি, তিনি দেখতে পান তাঁর গরুটিকে ধরে এনে সেটির সঙ্গে অশ্লীল কাজ করছে এক ব্যক্তি! তার নাম কানুভাই গোন্ডালিয়া। এবং গরুর মালিককে দেখতে পেয়েই পালিয়ে যায় সে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিষয়টি জানাজানি হতেই। সেখানে উপস্থিত এক যুবক জানান, তিনি কানুভাইকে ওই আচরণ করতে দেখে সঙ্গে সঙ্গে মোবাইলে ভিডিও করে রেখেছেন।
এরপর মেরখিভাই অভিযোগ করেন পুলিশে। ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন’-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে আগেও এই ধরনের কিছু করেছে কিনা সেটাও জানতে চাওয়া হচ্ছে।