• বিজেপি নেতার নির্দেশে সরকারি জমিতে দোকান! দুর্গাপুরে গ্রেপ্তার ‘দালাল’
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • সরকারি জমিতে দোকান বসানোর অনুমতি বিজেপি নেতার! এই অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে শোরগোল। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি জমিতে দোকান তৈরিতে উৎসাহ দিচ্ছেন ওই বিজেপি নেতা।

    অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর পাম্প হাউস মোড়ে। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ উঠেছে, সরকারি জমিতে দোকান বসাতে উৎসাহ দেওয়া হয়েছে বিজেপি নেতার তরফে। প্রতিবাদী এলাকার বাসিন্দা সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, একজন এসে ওই জায়গায় দোকান বসানোর কথা বলেন। এমনকী দোকান বসতে না দিলে গোটা এলাকার সমস্ত দোকান তুলে দেওয়ার কথাও বলা হয়। এই বক্তব্যের প্রতিবাদেই সরব হন স্থানীয় বাসিন্দারা।

    আর এই ঘটনার মধ্যেই সামনে এসেছে বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর বক্তব্য। তাঁর কথাতেই প্রশ্ন উঠছে সরকারি জমিতে দোকান বসানোর ক্ষেত্রে কি রাজনৈতিক নেতার অনুমতি কার্যকর হয়ে গেল? যদিও বিজেপি নেতা লিখিত কোনও অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, একজন হিন্দু কার্যকর্তা দোকান করার জন্য তাঁর কাছে বলেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, সবাই বসছে, তুমিও বসতে পারো। আর তাঁর আরও একটি মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক। বিজেপি নেতার বক্তব্য, “১০০ জন বসবে আর একজন কার্যকর্তা করে খেতে পারবে না, এর কোনও যুক্তি নেই।” এই প্রসঙ্গ বিজেপি বিধায়র চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি জমিতে অবৈধ দখল বরদাস্ত নয়। কোনও ব্যবসায়ী আগ্রহী হলে আবেদন জমা করুন। অনৈতিকভাবে যারা দখল করতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।” 
  • Link to this news (প্রতিদিন)