• BRICS-এর মঞ্চে পহেলগাম হামলার নিন্দা, পাশে চিন-ইরানও, আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ফের মুখ পড়ল পাকিস্তানের। শনিবার যৌথ ঘোষণাপত্রে পহেলগাম হামলার নিন্দা করল BRICS। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতির কথাও জানিয়েছে সদস্য দেশগুলি। এর ফলে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে পাকিস্তান আরও একঘরে হলো বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ।

    BRICS-এর যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম দ্বিচারিতা বরদাস্ত করা হবে না। উদ্দেশ্য, সময়, স্থান বা হামলাকারী—যে-ই হোক না কেন, তা কোনও ভাবেই ন্যায্য নয়। জঙ্গিদের অর্থের জোগান এবং নিরাপদ আশ্রয় দেওয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ঘোষণাপত্রে।

    BRICS-এর সন্ত্রাস দমন কৌশল, অ্যাকশন প্ল্যান এবং কাউন্টার-টেররিজম ওয়ার্কিং গ্রুপের (CTWG) কাজের প্রশংসা করেছে সদস্য দেশগুলি। রাষ্ট্রপুঞ্জের আওতায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি সর্বজনীন চুক্তি দ্রুত চূড়ান্ত করার আহ্বানও জানিয়েছে BRICS।

    সন্ত্রাসবাদ নিয়ে BRICS-এর যৌথ ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, চিন বরাবরই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। কিন্তু পহেলগামে হামলার পরে ‘অপারেশন সিঁদুরে’-র সময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তারা। পাশাপাশি অস্ত্র আর ড্রোন দিয়ে সাহায্য করেছিল ইরানও। এদিন BRICS-এ পহেলগাম হামলার নিন্দা করে চিন ও ইরানের বিবৃতিকে কূটনৈতিক দিক থেকে নয়াদিল্লির সাফল্য হিসেবেই দেখছে রাজনৈতিক নেতারা।

    ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। ঘটনায় আঙুল উঠেছিল পাকিস্তানের দিকে। পরে জানা যায়, ঘটনার নেপথ্যে রয়েছে লস্করের ছায়া সংগঠন টিআরএফ। পাল্টা অপারেশন সিঁদুর শুরু করে নয়াদিল্লি। ভেঙে তছনছ করে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে ১০০-র বেশি জঙ্গি এবং ৩৫ থেকে ৪০ জন পাক সেনা নিহত হন বলে জানা গিয়েছে।

    পহেলগাম হামলা কবে হয়েছিল?

    ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলা হয়েছিল।

    পহেলগাম হামলায় কত জনের মৃত্যু হয়?

    হামলায় ২৬ জনের মৃত্যু হয়।

    BRICS পহেলগাম হামলা নিয়ে কী জানিয়েছে?

    যৌথ ঘোষণাপত্রে হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে BRICS।

    সন্ত্রাসবাদ নিয়ে BRICS-এর অবস্থান কী?

    উদ্দেশ্য, সময়, স্থান বা হামলাকারী যেই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে অপরাধমূলক ও অযৌক্তিক বলে জানিয়েছে জোট।

    পহেলগাম হামলার নেপথ্যে কার নাম উঠে এসেছিল?

    ঘটনার নেপথ্যে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর নাম উঠে এসেছিল।

    অপারেশন সিঁদুর কী?

    পহেলগাম হামলার জবাবে ভারতীয় সেনার চালানো সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’, যার মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল।

  • Link to this news (এই সময়)