• নিম্নচাপের মেঘ কেটে ঝলমলে আকাশ, কমবে বৃষ্টির দাপট, জেনে নিন জোয়ার-ভাটার সময়
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিম্নচাপের মেঘ কাটিয়ে ধীরে ধীরে রোদ ঝলমলে হচ্ছে আকাশ। শরতের মেঘের আনাগোনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির দাপট কমছে দক্ষিণবঙ্গে। মোটের উপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস। পুজোর সময়ে আচমকা মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।

    রবিবার সকাল থেকেই মোটের উপর রোদ ঝলমলে আকাশ শহরে। আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। দু-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

    রবিবার সকাল ১১টা ৩৯ মিনিটে জোয়ার শুরু হবে। ভাটা পড়বে বেলা ১১টা ২৪ মিনিটে। এর পরে দুপুর ২টো ১২ মিনিটে জোয়ার আসবে। ভাটা শুরু হবে রাত ২টো ৩৫ মিনিটে।

    রবিবার ভোর ৫টা ২৩ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৩ মিনিটে।

  • Link to this news (এই সময়)