ব্রিকস সামিটের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিতে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ব্লু লাইনে রবিবার সকাল থেকে আংশিক ভাবে মেট্রো পরিষেবা মিলবে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল করবে। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে না। ওই অংশে মেট্রো চলাচল শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।
রূপনারায়ন নদের পাড়ে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। সেই ইটাভাটায় কাজ করে অর্থ উপার্জন করছেন কয়েক হাজার মানুষ। ইটভাটার পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তা। গাড়ি গুলিকে রাস্তা দিয়ে যাতে যাতায়াত করানো যায় তার জন্য রবিবার সকালে মহিষাদলের হাসপাতালে মোড় থেকে বাঁকার রাস্তা পরিদর্শন করেন মহিষাদলের বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজা, বিডিও তাপসকুমার মণ্ডল, ওসি প্রনব রায়, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস-সহ ইটভাটা কমিটির প্রতিনিধিরা।
রবিবার শেষ হবে ২০২৬ সালের ব্রিকস সামিট। নয়াদিল্লির ভারত মণ্ডপমে হওয়া এই সম্মেলনে উপস্থিত হয়েছেন চিন, রাশিয়া, ইরান-সহ একাধিক দেশের প্রতিনিধিরা। আজ সকালে সদস্য দেশগুলির রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিরা একসঙ্গে ছবি তুলবেন। তার পরে অষ্টাদশ ব্রিকস সম্মেলেনের শেষ দিনের আলোচনা শুরু হবে। আন্তর্জাতিক এই গোষ্ঠীর সম্মেলন ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
নিম্নচাপের মেঘ কাটিয়ে ধীরে ধীরে রোদ ঝলমলে হচ্ছে আকাশ। শরতের মেঘের আনাগোনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির দাপট কমছে দক্ষিণবঙ্গে। মোটের উপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস।