• দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে মেট্রো, ব্লু লাইনে আজ সাড়ে ৯ ঘণ্টার পাওয়ার ব্লক
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আগেই জানানো হয়েছিল, রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ (১৩.৯.২০২৬) সাড়ে ৯ ঘণ্টা ব্লু লাইনের মেট্রোয় মিলবে আংশিক পরিষেবা। সেই মতোই রবিবার সকাল থেকে দক্ষিণেশ্বর-মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে ব্লু লাইনে। পুজো প্রায় এসেই গেল। আর দু’দিন বাদেই গণেশ চতুর্থী। তার পরেই বিশ্বকর্মা পুজো। সব মিলিয়ে শহরে পুজোর মুড জমতে শুরু করেছে। কেনাকাটাও শুরু। ফলে ভিড় বাড়ছে মেট্রোতে। আর পুজোর ভিড় মানেই ব্লু লাইনের মেট্রোগুলি যাত্রীতে ঠাসা। তাই পুরোদমে ভিড় শুরু হওয়ার আগে মেট্রোর সার্বিক পরিষেবা খতিয়ে দেখে নিচ্ছেন কর্তৃপক্ষও।

    রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ব্লু লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকছে সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। শহিদ ক্ষুদিরাম (নিউ গড়িয়া) থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ। তবে মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত।

    কলকাতা মেট্রোর তরফে আগেই জানানো হয়েছে, গীতাঞ্জলি (নাকতলা) ও কবি নজরুল (গড়িয়া বাজার) স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ব্লক। সন্ধে সাড়ে ৬টার পরে ফের পুরোদমে চালু হবে পরিষেবা।

  • Link to this news (এই সময়)