• নন্দীগ্রাম শরিককে ছাড়ল সিপিএম, রেজিনগরে মুখ কে?
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আর দিন কয়েকের অপেক্ষা। পুজোর আগেই দুই হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচন। অপেক্ষার অবসান ঘটিয়ে, চলতি সপ্তাহান্তেই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। 

    আজ, শনিবার সন্ধ্যায় রেজিনগর ও নন্দীগ্রাম, দু'টি কেন্দ্রেই উপনির্বাচনে বামেদের হয়ে কারা লড়বেন, সেই নাম প্রকাশ্যে এল। রেজিনগর উপনির্বাচনে বামপ্রার্থী হিসেবে আইনজীবী সায়েদ এবং নন্দীগ্রাম উপনির্বাচনে শান্তি গোপাল গিরির নাম ঘোষণা করা হল দলের তরফে। 

    প্রসঙ্গত, বাংলায় দুই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। আগামী ৯ অক্টোবর উপনির্বাচনের গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে। আগামী প্রার্থীদের ১৬ সেপ্টেম্বর নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। 

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর, দু'টি আসন থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ওই দুই আসনেই বিপুল ভোটে জয়ী হন। এরপর ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন শুভেন্দু। 

    অন্যদিকে রেজিনগর আসন থেকে রেজিগনেশন দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীর। এই দুই জায়গাতেই শূন্যস্থান তৈরি হয়েছিল। যেখানে ৬ মাসের মধ্যেই ভোট করাতে হত। পুজোর মুখেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। 
  • Link to this news (আজকাল)