আজকাল ওয়েবডেস্ক: শনিতে দফাফ দফায় বৈঠক দিল্লিতে। এরপর কী? মহারাষ্ট্রের আঁচ বাংলায়? নাকি সম্পূর্ণ অন্য মোড় নেবে দড়িটানাটানি? এসব জল্পনার মাঝেই রবিবার সকালে পরপর আপডেট কালীঘাট তৃণমূল থেকে।
একদিকে যেমন জানা গেল, দিল্লি থেকে কালীঘাটে ফের এসেছে চিঠি। ঋতব্রত তৃণমূলের জমা দেওয়া নথির ভিত্তিতে মমতা ব্যানার্জি তৃণমূলের কাছে জবাব চেয়েছে কমিশন। একইসঙ্গে জানতে চাওয়া হয়েছে, এই সমগ্র বিষয়ে মমতা ব্যানার্জির পক্ষের আর কোনও দাবি কিংবা তার ভিত্তিতে তথ্য জমা দেওয়ার আছে কিনা। সূত্রের খবর জবাব দেওয়ার নির্দিষ্ট দিনও বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই ডেডলাইনের মধ্যেই দিতে হবে উত্তর।
অন্যদিকে সমস্ত জল্পনা একধাপ বাড়িয়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের নেতা, সাংসদ কল্যাণ ব্যানার্জি। রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কল্যাণ। তাতে যা লিখেছেন, তার বাংলা অর্থ দাঁড়ায়, 'নির্বাচন কমিশন কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়নি। কমিশন আমাদের এই মাসের ১৬ ও ১৭ তারিখে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তাই আমাদের প্রার্থী দলের প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।'
উল্লেখ্য, শনিবার প্রায় দু'ঘণ্টার বৈঠক শেষে অন্তবর্তী নির্দেশ প্রসঙ্গ উঠে এসেছিল কল্যানের কথাতেই। তিনি বলেছিলেন, 'দু'ঘণ্টা আমরা আমাদের বক্তব্য রেখেছি। নির্বাচন কমিশন এরপরে সিদ্ধান্ত নেবে। কী কী বলা হয়েছে, তা বলছি না, তবে একটা কথা বলছি যে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সিদ্ধান্ত নিতে পারে।'