• কলকাতার ভারতীয় জাদুঘরে নানা পদে কর্মী প্রয়োজন
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় জাদুঘরে চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের তরফে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই জাদুঘরে একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে।

    কোন কোন পদে চাকরি?

    জাদুঘরে মোট পাঁচটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে-লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হেড মডেলার, হিন্দি ট্রান্সলেটর, মডেলার এবং ড্রাইভার কাম মেকানিক পদ কর্মী নিয়োগ করা হবে।

     মোট শূন্যপদের সংখ্যা

    পাঁচটি পদমর্যাদায় মোট পাঁচটি শূন্যপদে কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে একটি আসন সংরক্ষিতদের শ্রেণিভুক্তদের জন্য রাখা হবে।

    বেতনের পরিমাণ

    প্রতি পদে নিযুক্তদের বেতনকাঠামোর পরিমাণ হবে আলাদা। তাঁদের সপ্তম বেতন কমিশনের বেতনকাঠামো মেনে বেতন দেওয়া হবে। মাসিক বেতনকাঠামো হবে ২৫,০০০-৮১,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও দেওয়া হবে।

    কোথায় হবে পোস্টিং?

    কলকাতার জাদুঘরেই পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের।

    শিক্ষাগত যোগ্যতা

    হেড মডেলার পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মডেলিং স্কাল্পচারে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। একইভাবে বাকি পদগুলিতে আবেদনের জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।

    বয়ঃসীমা

    পদ অনুযায়ী, আবেদনকারীদের বয়স ২৮ বা ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

    যোগ্যতা যাচাই

    প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা বা দক্ষতা পরীক্ষার মাধ্যমে।

    আবেদন প্রক্রিয়া

    প্রার্থীদের জাদুঘরের ওয়েবসাইট https://indianmuseumkolkata.org/ -এ প্রকাশিত আবেদনপত্রের ফরম্যাট মেনে আবেদন জানাতে হবে। আবেদনপত্রে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে।

    আবেদনমূল্য

    এ জন্য কোনও আবেদনমূল্য নির্ধারণ করা হয়নি।

    আবেদনের সময়সীমা

    আবেদনকারীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন।
  • Link to this news (আজকাল)