• প্রয়াত লেখিকা কেতকী কুশারী ডাইসন
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নয়াদিল্লি: প্রয়াত ভারতীয় বংশোদ্ভূত কবি, ঔপন্যাসিক, অনুবাদক কেতকী কুশারী ডাইসন। বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ইংল্যান্ডের বাড়িতে ১১ সেপ্টেম্বর, শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর।

    ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন কেতকী কুশারী। কলকাতাতেই বেড়ে ওঠা। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বরাবরই তাঁর লেখনীতে রবীন্দ্রনাথ ঠাকুর ও বুদ্ধদেব বসুর প্রভাবের কথা স্বীকার করেছেন কেতকী। 
  • Link to this news (বর্তমান)