• বারুইপুরে দুই মেয়েকে যৌন হেনস্থা, অভিযোগ বাবার বিরুদ্ধে
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: ফের সংবাদের কেন্দ্রে বারুইপুর। এইবার ১৩ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তাঁরই বাবার বিরুদ্ধে। 

    জানা গিয়েছে, গত ডিসেম্বর মাস থেকে প্রথমে অভিযুক্ত তাঁর বড় মেয়ের সঙ্গে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটায়। সেই অত্যাচার সহ্য করতে না পেরে বড়ো মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর অভিযুক্ত বাবার শিকার হয় তাঁর ছোটো মেয়ে। মাসের পর মাস ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন করে তার বাবা। শেষমেষ সম্পূর্ণ বিষয়টি ফোনে তাঁর দিদিকে জানায় ওই নাবালিকা। অপরদিকে দুই বোন তাঁর মাকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেয়নি সে। অবশেষে দেরি না করে পুলিশে খবর দেয় অভিযুক্তর বড়ো মেয়ে। খবর পেয়ে মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পকসো আইনে একটি মামলা রুজু করা হয়েছেৱ ইতিমধ্যেই। আজ অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। 

     
  • Link to this news (বর্তমান)